দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি গ্যাসের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম খান।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুই দিনের এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি চলাকালে সারা দেশের এলপিজি বিক্রির দোকান বন্ধ থাকবে। এতে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত এলপি গ্যাসের সরবরাহ ও বিক্রিতে সাময়িক প্রভাব পড়তে পারে।
এদিকে, গত ৪ অক্টোবর দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।
তবে সরকার নির্ধারিত দামে কোথাও কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দুই দিনের দোকান বন্ধের ঘোষণায় এলপিজি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮