তৌফিক আলম চৌধুরী,
মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ‘এমআরটি ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাইহান ইসমাইল।
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষা, যুব উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্ব হিসেবে রাইহান ইসমাইল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংস্থাটির মানবিক কার্যক্রমের পরিধি ও গতি বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত চেয়ারম্যান জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ, মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে তাঁর ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করবে।
সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, রাইহান ইসমাইলের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় এমআরটি ফাউন্ডেশন তাদের চলমান সকল মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮