মোঃ আসিফুজ্জামান আসিফ,
ঢাকার সাভারে ঈদুল ফিতরকে সামনে রেখে র্যাবের বিশেষ অভিযানে চারজন সক্রিয় ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ভোর রাতে সাভারের রাজ্জাক প্লাজা সংলগ্ন এলাকা থেকে র্যাব-৪ তাদের আটক করে।
র্যাব জানায়, জহিরুদ্দিন (২১) নামে এক যুবককে সুইচ গিয়ার চাকুর ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মুরাদ হোসেন মুন্না (২১), শেখ শাহিম (২২), বাবু (২৮) ও রমজান হোসেন (২৬)। তাদের বিরুদ্ধে সাভার থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮