স্পোর্টস ডেস্ক,
ইংল্যান্ডের বাইরে নতুন ক্লাব খুঁজছেন ইংলিশ উইঙ্গার জেডন সানচো। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ক্লাব গেতাফে। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা কতটা সহজ হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
২৬ বছর বয়সী সানচো গত গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন রয়েছেন। ২০২১ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে তাঁকে দলে নিতে ৭ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ধারে খেলেছেন ডর্টমুন্ড, চেলসি ও অ্যাস্টন ভিলায়।
গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন সানচো। ইউরোপা লিগের ফাইনালেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এর আগে চেলসিতে ধারে খেলার পর স্থায়ী চুক্তিতে তাঁকে দলে রাখেনি লন্ডনের ক্লাবটি।
এদিকে রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক দানি কারভাহালকে দলে ভিড়িয়েছে গেতাফে। এবার সানচোকেও দলে নিতে আগ্রহী লা লিগার ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ভিডিও প্রকাশ করে নতুন ক্লাবের অপেক্ষায় রয়েছেন সানচো। সম্প্রতি নন-লিগ ক্লাব ফ্লিক্সটনের মাঠেও দেখা গেছে তাঁকে। তবে ক্লাবটি জানিয়েছে, তিনি সেখানে ট্রায়াল দিতে যাননি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮