প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ৩:১৮ পি.এম
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।।

ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদান সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার -৩ অক্টোবর- বিকাল ৩টায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি- তালার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর রহমান- সদর উপজেলার পাচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পংকজ কুমার বর্মন, দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ আল তারিক- উত্তর আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম গোলাম রহমান- কালিগঞ্জ ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সানজিদা শাহানাজ- আসাদুজ্জামান- রফিকুল ইসলাম- মাহফুজা বুলবুল- শামীমা খাতুন-তফুরা খাতুন- সহকারী শিক্ষক আব্দুল মজিদ- মাহবুব মিলন- গোলাম ফারুক- মাগফি আজম- তালিম হোসেন- ইয়াদ আলী- খায়রুল আলম-কামরুজ্জামান- ফিরোজ আলম- ওলিউর রহমান- আমীর হোসেন মিঠু সহ বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক বৃন্দ। মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২