মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ কর্মী শিক্ষা বৈঠকে কর্মীদের ব্যক্তিগত মানোন্নয়ন, আদর্শিক জ্ঞানচর্চা, সাংগঠনিক দায়িত্ববোধ ও দায়িত্ব পালনে আন্তরিকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শৃঙ্খলা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।
সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক। বৈঠকে মুদার্রিস হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দিন হাফিজাহুল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ সোলাইমান কাদের, শুরা ও কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক, শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা হোসেন সোহেল এবং ইউনিয়ন শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হারুন রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তামাকুন্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের কর্মীরা।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী শিক্ষা বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮