মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্রের ঘাটতি, মেডিক্যাল টেকনোলজিস্ট অনুপস্থিতি, অপর্যাপ্ত নার্স এবং যথাযথভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না রাখার অভিযোগে তিনটি হাসপাতালকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাতকানিয়া মা ও শিশু হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ টাকা, এলাইট হাসপাতালকে মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করার দায়ে ২০ হাজার টাকা এবং আল হায়াত হাসপাতালকে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন, মেডিকেল অফিসার ডাক্তার আল শাহরিয়ার হৃদয় ও স্যানিটারি ইন্সেপক্টর সরওয়ার কামাল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সেবা প্রদানের ক্ষেত্রে আইন ও নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮