সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী আবু তাহের (৫০) ও অটোরিকশাচালক মোহাম্মদ আব্দুস শুক্কুর (৪৫)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস রেলক্রসিং অতিক্রমের সময় অটোরিকশাটি পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। গুরুতর আহত যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও রেলওয়ে পুলিশের হস্তক্ষেপে অবরোধ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮