মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (০১ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাটি কাটায় ব্যবহৃত দুটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ফসলি জমি ও উঁচু টিলা কেটে মাটি বিক্রি করে আসছিল। এতে স্থানীয় কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার করেন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল প্রশাসনকে সহায়তা প্রদান করে। সেনাবাহিনীর সহায়তায় মাটি কাটায় ব্যবহৃত ২টি এস্কেভেটর জব্দ করে সেগুলো বিকল করা হয়, যাতে ভবিষ্যতে পুনরায় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহার করতে না পারে।
সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। এতে কৃষিজমি নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং ভূমিধসের ঝুঁকি বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে মাটি কাটা রোধে সাতকানিয়া উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে উপজেলা প্রশাসন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮