মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দল ও আন্দোলনকারীদের বৈঠকে পাঁচ দফা দাবির চারটিতে অগ্রগতির কথা জানানো হলেও সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার প্রশ্নে সমঝোতা হয়নি। ফলে অব্যাহত রয়েছে অবরোধ, বিপর্যস্ত হচ্ছে পর্যটন ব্যবসা ও স্থানীয় জনজীবন।
সোমবার (২৬ অক্টোবর) সাজেকের উজো বাজারে প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ সরকারি প্রতিনিধি দলের সদস্যরা অংশ নেন। আন্দোলনকারীরা হামলায় জড়িতদের শাস্তি, মামলা প্রত্যাহার, ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ এবং সাজেক থেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি জানান।
আন্দোলনকারীদের দাবি, মূল প্রশ্নে সরকারপক্ষ সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারেনি। এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারপক্ষ তিন সপ্তাহ সময় চাইলেও আন্দোলনকারীরা পাঁচ দিনের মধ্যে কার্যকর উদ্যোগ দেখতে চান।
অবরোধ দীর্ঘায়িত হওয়ায় সাজেকের হোটেল, রিসোর্ট, পরিবহন ও অন্যান্য পর্যটননির্ভর ব্যবসা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ও জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে দ্রুত কার্যকর সিদ্ধান্ত ও সমঝোতার দাবি উঠেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮