চঞ্চল,
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় হওয়ার পর দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আকবর আলীর (৪৫)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজার থেকে এই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মাদকসহ গ্রেপ্তারের পর সদর থানায় আকবর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২০২৫ সালে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। মামলার রায় হওয়ার পর থেকেই গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান আকবর।
গ্রেপ্তারকৃত আকবর আলী আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি বালাপুকুর এলাকার ইউনুস আলীর ছেলে। আদিতমারী থানার একটি চৌকস দল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাপ্টিবাড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে করায়ত্ত করতে সক্ষম হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃত আকবর আলীর বিরুদ্ধে মাদকের দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডের ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮