তৌহিদ বেলাল,
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে র্যাব'র অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। তাদের নিকট থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।
রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকার করাচিপাড়া ঘাটে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৩ এর ব্লক-সি/৩২ এর ইমান হোসেন ও মৃত নুর বাহারের পুত্র আবুল হাসিম (৩২), কুতুপালং ৫নং ক্যাম্পের ব্লক- বি/৪ এর মৃত মুহাম্মদ কাসিম ও মৃত ফাতেমা খাতুনের পুত্র আবু ছৈয়দ (৪৮) এবং একই ক্যাম্পের ব্লক- এ/১ এর মুহাম্মদ মোবারক ও মায়ানা খাতুনের পুত্র আবদুল গণি (৩৭)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব-১৫, কক্সবাজার'র সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকার করাচিপাড়া ঘাটে অভিযান চালায়। এসময় একটি মাছধরা নৌকা থেকে ৩ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক ও তাদের নিকট থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে মাদক পাচারের কাজে ব্যবহৃত মাছধরা নৌকাটিও জব্দ করে র্যাব।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮