প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৪, ২:১৭ পি.এম
সাংবাদিক ওমর ফারুক পাটওয়ারী বর্ষসেরা কবি এ্যাওয়ার্ডে ভুষিত।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য ওমর ফারুক পাটোয়ারী বাংলা কবিতাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ইং চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তন অনুষ্ঠিত আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিখ্যাত কবিজনদের হাত থেকে বর্ষসেরা কবি ২০২৪-এর এ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন।
এছাড়াও তিনি উপজেলা-জেলা ও জাতীয় পর্যায়েও বিভিন্ন এ্যাওয়ার্ড ও পুরস্কার জিতেছেন। উল্লেখ যে ওমর ফারুক পাটোয়ারী একাধারে কবি-সাংবাদিক-ও লেখক।
ওমর ফারুক পাটোয়ারীর এমন কৃতিত্বের জন্য রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২