এস এম রনি, স্টাফ রিপোর্টার,
সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৭ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা কর্মসূচিতে কুতুবপুর ইউনিয়ন নাসিক বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। এতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নাসিক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ নূরুল হক জমাদ্দার, সদস্য সচিব এস এম কাদিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুতুবপুর ইউনিয়নের মাত্র তিনটি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব ইউনিয়নবাসীর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা পুরো ইউনিয়নকে একসঙ্গে সিটি করপোরেশনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় ইউনিয়ন পরিষদ বহাল রেখে এলাকার অবকাঠামো, নাগরিক সুবিধা ও উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮