স্পোর্টস ডেস্ক,
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনাকে তিনি স্বাগত জানান। তবে এসব সমালোচনা নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সাবেক বিশ্বকাপজয়ী দেনিলসনসহ সাবেক ও বিশ্লেষকদের কেউ কেউ দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন।
ব্রিসবেনে এক অনুষ্ঠানে আনচেলত্তি বলেন, ‘কাজের সমালোচনা হওয়া ভালো। সমালোচনা সব সময় ছিল, সব সময় থাকবে। ভবিষ্যৎ নিয়ে আমার যে ভাবনা, তাতে সমালোচনার প্রভাব শূন্য।’
তিনি জানান, আসন্ন ম্যাচগুলোতে তরুণ ও নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়াই তার অন্যতম লক্ষ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও নতুনদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।
আনচেলত্তি বলেন, তরুণদের আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা দেওয়া এবং তাদের সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়াই এখন অগ্রাধিকার। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য দল বাছাইয়ে এই অভিজ্ঞতা কাজে লাগবে বলেও জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮