ইসমাইল ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে। নতুন বাংলাদেশ গঠনের জন্য সরকার এই নীতি অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ। মহানগরীর ১৫টি খানা ও ৪১টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, আইনজীবি, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেন। মীর হেলাল বলেন, জনমাল ও নিরাপত্তা রক্ষায় দলীয় পরিচয় বিবেচনা হবে না, সকলকে শান্তি ও সমৃদ্ধির জন্য এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বিএনপি’র বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতা কর্মীরা জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, এখন দেশ গড়ার পালা।করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ"প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে সকলকে অপরাধ দমন ও সমাজ উন্নয়নে এগিয়ে আসতে হবে। মাহফিলে আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ সভাপতিত্ব করেন, সদস্য সচিব নাজিমুর রহমান সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি এমপি আবু সুফিয়ান বলেন, সরকারের গত ১৬ দিনের কর্মকান্ডে দেশের সর্বস্তরের মানুষ সন্তুষ্ট। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীদের বিদায় করেছি, ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে সে লক্ষ্য অর্জিত হবে। সভার সভাপতিত্বে আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশের মানুষের জন্য শান্তি ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবেন।
সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, নতুন সরকার রমজানের সময় আইনশৃঙ্খলা সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, আইনজীবি, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ বিগত আন্দোলনের নেতা কর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। উপস্থিত নেতারা বলেন, নতুন সরকার দেশের প্রতিটি স্তরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে।
মীর হেলাল উদ্দিন এমপি আরও বলেন, বিপুল জনসংখ্যা নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের প্রত্যাশা পূরণে এবং জানমালের নিরাপত্তা রক্ষায় দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। সকলকে শান্তি ও সমৃদ্ধ জাতি গঠনে অংশ নিতে হবে। বিশেষ অতিথিরা বলেন, দেশের মানুষ নতুন সরকারের প্রতি আশা ও আস্থা রাখছেন। মাহফিলে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা এস এম ফজলুল হক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিছ মিয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মীর হেলাল উদ্দিন বলেন, সামাজিক শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সকল প্রকার অপরাধ দমন করতে হবে। তিনি আরও বলেন, দেশ গড়ার এই দায়িত্বে সকলকে অংশগ্রহণ করতে হবে। বিএনপি’র নেতাকর্মীরা বিগত আন্দোলনে জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, এখন শান্তি ও সমৃদ্ধি গঠনের পালা। সভার প্রতিটি বক্তব্যে নতুন সরকারের লক্ষ্য ও ভিশন স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
ইফতার মাহফিলের মাধ্যমে নতুন সরকার দেশের মানুষের কাছে শান্তি, নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারের বার্তা প্রদান করেছে। সকল অংশগ্রহণকারী নেতা, পেশাজীবি ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, আগামীতে দেশ আরও সুসংগঠিত ও সমৃদ্ধ হবে। মাহফিল শেষে সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮