মাকসুদুল হোসেন তুষার, নারায়ণগঞ্জ:
কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদককারবারীকে রূপগঞ্জে থাকতে দেয়া হবে না। দল-মত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে রূপগঞ্জে অপরাধ মুক্ত করবো। এতে যতো বাঁধাই আসুক না কেন তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা ও 'মুক্ত মনুষ্যত্ব' সংগঠনের সভাপতি সেলিম প্রধান। বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ২১নং সেক্টরের (লাল মাটি) লেক পাড় এলাকায় বৃক্ষ রোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সংগঠনের পরিচালক মোহাম্মদ রনি মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ভূইয়া রিদ্বীন, মুক্ত মনুষ্যত্ব সংগঠনের সদস্য সৌরভ অনিক, আকাশ মিয়া, হৃদয়, সোহান, আসিফ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮