মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
সন্ত্রাস, নৈরাজ্য এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও অরাজকতার বিরুদ্ধে মাগুরার শ্রীপুরে প্রতিবাদী মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামন থেকে র্যালিটি বের হয়ে উপজেলার ৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রীপুর সদরে এসে শেষ হয়।
প্রতিবাদী এই মোটরসাইকেল র্যালিতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অপশক্তি ও আওয়ামী দোসরদের যেকোনো ধরনের দেশবিরোধী চক্রান্ত, জ্বালাও-পোড়াও এবং অরাজকতা কঠোর হস্তে দমন করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে রাজপথে থাকবে বিএনপি।
সমাবেশ থেকে আরও ঘোষণা দেওয়া হয় যে, মহান বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে শ্রীপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮