প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ৭:১৪ এ.এম
সদরপুরে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।।
সদরপুর-ফরিদপুর-প্রতিনিধি।।
আজ ৪ নভেম্বর শনিবার ফরিদপুরের সদরপুর উপজেলা দরবার হলে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ও ইমারত হোসেন বাচ্ছুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার অভিসার ইনচার্চ মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা সদরপুর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান রহিমা খাতুন, মৎস্য কর্মকর্তা এস,এম জাহাঙ্গীর কবির প্রমুখ।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুর-এ -এলাহীর সার্বিক তত্বাবধানে
"সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ " এই প্রতিবাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রহিমা খাতুন, সহকারী কমিশনার( ভূমি)
তানিয়া আক্তার ও বিভিন্ন সমবায়ের প্রতিনিধগন। প্রধান অতিথির বক্তব্যে কাজী শফিকুর রহমান বলেন, যে উদ্দেশ্য সমবায় সমিতি গঠন করা হয়েছে তা সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছেনা। সমবায় অফিসার কে আরো এক্টিভি হওয়ার আহবান জানিয়ে বলেন, সদরপুরে মোট ৬৮ টি সমবায় সমিতি রয়েছে। প্রতিটি সমিতির সঠিক ভাবে পরিচালনা করার জন্য আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ বলেন,
সমবায় সমিতির রেজিষ্ট্রেশনে যে শর্ত আছে সেটা যথাযথ ভাবে কার্যকর হচ্ছেনা। তিনি সমবায় অফিসার কে সঠিক ভাবে পরিচালনা করার জন্য আহবান জানান। এবং এজন্য সর্বপ্রকার সহযোগিতা করার আহবান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২