প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৪, ১১:৪২ এ.এম
সদরপুরে মৎস্য আইনে মোবাইল কোর্ট বাধ সহ ২৭ টি চায়না দোয়ারি ধ্বংস।।

সদরপুর- ফরিদপুর- প্রতিনিধি।।
ফরিদপুরের সদরপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্দোগে পোনা মাছ রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ৩ পর্যন্ত পদ্মা নদীর সদরপুর স্পটের মোবাই কোর্ট পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার- ভূমি- ও নির্বাহী মেজিষ্ট্রেট রুবানা তাজনীন। অভিযানে আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির- সদরপুর থানার একদল পুলিশ সহ মৎস্য দপ্তরের কর্মচারি বৃন্দ। শয়তান খালি ঘাট থেকে চন্দ্রপাড়া ঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে একটি বাধ এবং ২৭ টি চায়না দোয়ারি ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা।
মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির বলেন চলতি বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২