প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:১৪ এ.এম
সদরপুরে মহান বিজয় দিবস পালিত।।

শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের সদরপুরে আজ ১৬ ডিসেম্বর -সোমবার- মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুর্য্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভসুচনা করা হয়। এবং সুর্য্যোদয়ের সাথে সাথে সকল সরকারী- বেসরকারী,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন নবাগত নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার -ভূমি- রুবানা তানজিন- যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম- পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য- মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম- কৃষি কর্মকর্তা নিটুল রায় সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা। এরপর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি,এন,পি-সদরপুর উপজেলা শাখা ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। আরো পূস্পস্তবক অর্পন করেন সদরপুর থানা পুলিশ- ফায়ার সার্ভিস- সাব রেজিস্টার অফিস- সদরপুর সরকারী ডিগ্রী কলেজ, মহিলা কলেজ- জাকের পার্টি- বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখা- সহ বিভিন্ন সরকারী- বেসরকারী- স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান। মহান বিজয় দিবসের অন্যান্য কর্মসুচীর মধ্যে আরো পালিত হয়েছে সকাল ৮.৩০ মিঃ শহীদ পরিবারে গমন- সকাল ১০.০০টায় আনুষ্ঠানিক পতাকা উত্তোলন- সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা- বাদ জোহর জাতীর শান্তি ও অগ্রগতী, সমৃদ্ধি ও মুক্তি যুদ্ধে সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিকেল ৩ টায় উপজেলা চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২