প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৪, ৮:৩৫ এ.এম
সদরপুরে জাতীয় বীমা দিবস উদযাপন।।

ফরিদপুর-প্রতিনিধি।।
করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ- এই স্লোগান নিয়ে পালিত হলো জাতীয় বীমা দিবস ২০২৪।
সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে-১ মার্চ-শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়।
পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন-বাচ্চুর-সঞ্চলনায় ও উপজেলা সহকারী কমিশনার-ভূমি-তানিয়া আকতারের এর সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের জোনাল উন্নয়ন ম্যানেজার আব্দুর রশিদ খাঁন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ফরিদপুর সার্ভিস সেল সমন্বয় কর্মকর্তা, এসকেন্দার আলী মাতুব্বর, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সদরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার আসাদুজ্জামান খাঁন শওকত, চরভদ্রাসন উপজেলা সার্ভিসসেল ইনচার্জ বিলকিস আক্তার, সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভায় সহ সকল বীমা কোম্পানির প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২