সদরপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের লোকমান কাজীর ডাঙ্গী গ্রামের শামসুল হক কাজী গং দের বিরুদ্ধে একই গ্রামের আব্দুল রাজ্জাক কাজীর ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এই জমি নিয়ে রাজ্জাক কাজী এবং শামসুল হক কাজীর মধ্যে মামলা হলে কোর্ট আব্দুল রাজ্জাক কাজীর পক্ষে দুইবার রায় দিলেও ক্রয়কৃত সম্পত্তিতে দখলে যেতে পারেননি জমির প্রকৃত মালিক আব্দুল রাজ্জাক কাজী। বর্তমানে শামসুল হক কাজী গংদের অব্যাহত হুমকি ধামকিতে মানবেতর জীবন যাপন করছেন আব্দুল রাজ্জাক কাজীর পরিবার। দু’পক্ষের বিষয়টা নিয়ে এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ সমাধানের চেস্টার উদ্যোগ নিলেও সমাধান করতে ব্যর্থ হয়েছেন বলে সাংবাদিক দের জানান জমির মালিক আব্দুল রাজ্জাক কাজী।
তিনি বলেন- আমার বাড়ির সাথের যে ১২ শতাংশ জমিটি ক্রয় করেছি সেই জমির মালিক ছিলেন সদর বেপারী এবং খঞ্জন বেপারী।
পরবর্তীতে এদের নিকট থেকে ক্রয় করেন হাশেম কাজী। হাশেম কাজীর নিকট থেকে পুনরায় ক্রয় করেন খঞ্জন বেপারী।
সর্বশেষ খঞ্জন বেপারীর নিকট থেকে ক্রয় করেন আব্দুল রাজ্জাক কাজী। রাজ্জাক কাজী সাংবাদিকদের বলেন সদর বেপারীর নিকট থেকে শামসুল হক কাজী ৭ শতাংশ জমির একটি ভুয়া দলিল করেন। রাজ্জাক কাজী বলেন সদর বেপারীর ঐ দাগে কোন জমিই নাই। কিন্তু শামসুল হক কাজী ভুয়া দলিল বলে জোর করে আমার ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করে রেখেছে। এই নিয়ে কোর্টে মামলা হলে আমি পর পর দুইবার রায় পাই। কিন্তু শামসুল হক কাজী আমার জমি ক্ষমতা বলে জবর দখল করে রেখেছে। এই ব্যপারে কোর্টে এখনো মামলা চলমান রয়েছে। যার নম্বর ৩০- ২০২৩। রাজ্জাক কাজী বলেন আমি আমার জমিতে প্রবেশ করতে গেলে শামসুল হক কাজী গং আমাকে বাধা প্রদান সহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি সহ অশ্লিল ভাষায় গালাগালি এবং প্রান নাশের হুমকি দেয়।
সর্বশেষ গত ২৮ এপ্রিল আব্দুল রাজ্জাক কাজী সদরপুর থানায় শামসুল হক গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হচ্ছেন ১- শহিদ সেক -৫০- পিতা মৃত মস্তফা সেক -২- শামসুল হক কাজী -৬২- পিতা মৃত লোকমান কাজী ৩- আসলাম কাজী -৫০-
পিতা মোহাম্মাদ কাজী ৪: শিল্পি বেগম -৪৫- স্বামী শহিদ সেখ ৫- জোসনা বেগম -৫৫- স্বামী শামসু কাজী ৬স্মৃতি বেগম২২পিতা শহিদ সেক। ৭- আফরোজা বেগম -২০- স্বামী সাগর সেক সর্ব সাং আকোটের চর, সদরপুর ফরিদপুর। রাজ্জাক কাজী বলেন আমি অভিযোগ করার পর বিবাদীরা আমাকে ভয় ভীতি প্রদর্শন সহ হুমকি দিচ্ছে। তিনি বলেন আমি আমি আমার ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেতে চাই। ব্যাপার টি স্বরজমিনে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।

























