প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৪, ৯:৪৩ এ.এম
সদরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।।

শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধারে করণীয়, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ, কিশোরগ্যাং-এর তৎপরতা রোধ, সন্তান কর্তৃক পিতা-মাতাকে লাঞ্ছনার মত পারিবারিক অসহিষ্ণুতা রোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
সোমবার ১৫ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার-ভূমি-তানিয়া আকতার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাজী শামীম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২