প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ৭:০৪ এ.এম
সদরপুরে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।।

সদরপুর -ফরিদপুর- প্রতিনিধি।।
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার -২৮ নভেম্বর- সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় উপজেলা সহকারি কমিশনার -ভূমি- তানিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সল সদরপুর থানার ওসি -তদন্ত- আনিছুর রহমান উপজেলা প্রকৌশলী আব্দুল মমীন বীর মুক্তিযোদ্ধা ডা: এম এ গফ্ফারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২