লেখক: সুতপা চক্রবর্তী,
নীল আকাশের কালপুরুষ
যেন স্রষ্টার এক অপার সৃষ্টি
তরবারি হাতে যেন সে দাঁড়িয়ে
সভ্যতারই এক রাজসাক্ষী।
যুগ হতে যুগে
ছুটে চলে পুরুষ
ভোলগা থেকে গঙ্গায়-
রক্তে রন্জিত ইতিহাস বলেরয়েছে তারা ভাঙ্গা গড়ার
নিত্য সভ্যতায়।
পাথর খয়েছে,কাগজ ছিঁড়েছে
কতটুকু মোরা তার জানি!
নক্ষত্র, সে যে নিশি দিন ধরে
রয়েছে অপলক চাহি ।
জন্ম হয়েছে কত যে বীরের
কতনা ঝড়েছে প্রান
বীরত্ব গাথা রয়েছে তাদের
স্মৃতি আছে অম্লান।
যুগের পরে যুগ এসেছে
সবই আজ অতীত,
নতুনের কাছে তবুও আজ
কালপুরুষ রয়েছে
চীর সত্যেরই প্রতীক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮