বরিশাল প্রতিনিধি,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের সখিপুর থানার সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, সখিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম নাজমুল সরদারের জৈষ্ঠ পুত্র কামরুল হাসান রাজীব সরদার, উনি সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক, বিগত ইউপি নির্বাচনে উনি ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচন করেছিলেন, বলিষ্ঠ নেতৃত্বের গুনের জন্য অসহায় গরীব দুঃখী মানুষের পাশে থাকে সবসময় পাশে পাওয়া যায়
সমাজসেবা, ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়াও তিনি শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরন-এর আস্থাভাজন হিসেবে পরিচিত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রাজীব সরদারের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা রয়েছে। তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
ইউনিয়নের অনেকের দাবি, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও সমর্থন পাবেন তিনি। ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিতে চান বলে জানা গেছে।
এব্যাপারে রাজীব সরদার বলেন, “আমি মানুষের ভালোবাসা ও সমর্থনকে সবচেয়ে বড় শক্তি মনে করি। সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সখিপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখাই আমার লক্ষ্য।”
এদিকে, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ায় সখিপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনেও সরব আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্তিশালী হয়, সেটিই এখন দেখার বিষয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮