প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ১:২৭ পি.এম
সখিপুর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সভা।।

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় সখিপুর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি, ও সি, এস ও, এর মধ্যে সেবা সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে উপাত্ত সংগ্রহ এবং নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার -১৫ মে- সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব গোলাম রব্বানী- রাইট টু গ্রো প্রজেক্ট- অফিসার তানজিমা আক্তার- অর্থ ও সংস্থাপনা সম্পর্কিত কমিটির সভাপতি ইউপি সদস্য রবিউল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক কমিটির সভাপতি ইউপি সদস্য নজরুল ইসলাম- স্যানিটেশন ও পয়নিস্কাশন ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যরা উপস্থিত থেকে সভায় অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২