জনি কান্ত শর্মা,
সকালের শুরুটা ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য অস্বস্তির। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। তবে সেই ধাক্কা সামলে লাঞ্চ বিরতির আগে ম্যাচে ফিরে আসে তারা। চতুর্থ উইকেটে কেভিন উইকহাম ও আমির জাঙ্গোর অবিচ্ছিন্ন জুটিতে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে দেখা গেছে দুই দলের দুই রকম লড়াই। শুরুতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিংয়ে চাপে পড়ে সফরকারীরা। পরে উইকহাম ও জাঙ্গোর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি।
চতুর্থ উইকেটে ১০৪ বল মোকাবিলা করে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়েন কেভিন উইকহাম ও আমির জাঙ্গো। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় উইকহাম ২৭ এবং জাঙ্গো ৩২ রানে অপরাজিত ছিলেন।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে সিলেটে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টস হেরে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর দল।
ইনিংসের শুরু থেকেই বল হাতে কার্যকর ছিলেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। মিরপুর টেস্টে একাদশে না থাকা তাসকিন শরিফুল আহমেদের পরিবর্তে সিলেট টেস্টের দলে জায়গা পান। মাঠে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার।
ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্যারিবীয় ওপেনার কিং। ১৮ বল খেলে ৯ রান করেন তিনি। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
কিংয়ের বিদায়ের পরের ওভারেই আঘাত হানেন হাসান মাহমুদ। তাঁর বলে বোল্ড হয়ে ফিরে যান কেভম হজ। ১০ বল মোকাবিলা করে মাত্র ১ রান করেন এই ব্যাটার। দলীয় ১৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এরপর দলীয় ৮.৪ ওভারে তৃতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। হাসান মাহমুদ নিজের দ্বিতীয় শিকার হিসেবে সাজঘরে ফেরান টপ অর্ডার ব্যাটার কাভেম হগকে। দারুণ এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১০ বলে মাত্র ১ রান করেন তিনি।
দ্রুত তিন উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত লাঞ্চ বিরতির আগে নিজেদের সামলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। উইকহাম ও জাঙ্গোর জুটিতে প্রথম সেশনের শেষ দিকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সফরকারীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮