এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন গিরিধারা বউবাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০) ও তার লোকজনের হাতে দুই সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।
বুধবার (০৫ নভেম্বর ২০২৫) বিকাল ৫টার দিকে নারায়ণগঞ্জ জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ ও তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন জমিজমা সংক্রান্ত একটি সংবাদ সংগ্রহ করতে গেলে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি আতা-ই-রাব্বির পিতা বিএনপি নেতা শাহাদাত হোসেন ও তার অনুসারীরা তাদের ওপর হামলা চালান।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা সাংবাদিকদের ওপর শারীরিকভাবে নির্যাতন চালিয়ে একটি ঘরে আটকিয়ে রাখে এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০) কে আটক করে থানায় নিয়ে আসে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮