প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ৬:৫৪ এ.এম
সংবাদ প্রকাশের পর বহাল তবিয়তে জিয়া শপিং কমপ্লেক্স এর নাম।।

মোঃ মাসুদ রানা
রামগঞ্জ লক্ষ্মীপুর।।
জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক আজকের বাংলা সহ কয়েকটি দৈনিকে নিউজ প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে কর্তৃপক্ষের।অবশেষে জিয়া শপিং কমপ্লেক্স এর নাম বহাল তবিয়তেই থাকছে। উল্লেখ্য যে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে জনপ্রিয় ও বহুল পরিচিত গুরুত্বপূর্ণ এ মার্কেটটির নাম গতকাল-১৯ মার্চ মঙ্গলবার-রাতের আঁধারে অতি উৎসাহী কিছু লোক কর্তৃপক্ষকে অবগত করা ছাড়াই জিয়া শপিং কমপ্লেক্স এর নাম ফলক সরিয়ে ফেলে, সেখানে রামগঞ্জ শপিং কমপ্লেক্স নামক সাইনবোর্ড লাগিয়ে দেয়।
এতে সর্বস্তরের সাধারণ জনগণ ফুঁসে ওঠে এবং সাংবাদিক দের অবহিত করেন এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করে। পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হয়ে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহন করেন যে জিয়া শপিং কমপ্লেক্স এর নাম বহাল তবিয়তেই থাকবে।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সর্বস্তরের জনগণ তাদেরকে ধন্যবাদ জানান। অভিজ্ঞ মহলের ধারণা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবিত করতেই কিছু অতি উৎসাহী লোক সুকৌশলে এ ঘটনাটি ঘটিয়েছে।
জানা গেছে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান সাহেবের ছেলে মোঃ ইমতিয়াজ আরাফাত এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর এ সব লোক ব্যাপারটি ভালো চোখে দেখছেন না বলেই রাতের আঁধারে সুকৌশলে এ ঘটনাটি ঘটিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২