মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
লাখো ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে উপমহাদেশের মধ্যে অন্যতম শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের পিরোজপুরের কাউখালীতে ৫দিন ব্যাপী আবির্ভাব উৎসবের মিলন মেলা। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন।
শোভাযাত্রার আগে সুচনা বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন এই উৎসবে আমার এবং আমাদের সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এদেশে জাতি ধর্মের ভিতরে কোন বিভক্ত নেই। আমরা সবাই বাংলাদেশী সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। তারেক রহমানের সরকার হিন্দু সম্প্রদায়ের পাশে সব সময় আছে এবং থাকবে।
পরে বুধবার সকাল ১১ টায় ১২৮টি শাখা সংঘের হাজার হাজার ভক্তবৃন্দদের নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন পিরোজপুর জেলা প্রশাসক গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, উপজেলা নিবার্হী অফিসার রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।
শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫ তম আবির্ভাব উপলক্ষে বুধবার ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৯নভেম্বর রবিবার পর্যন্ত চলবে এ উৎসব।
পাঁচ দিনের এ উৎসব ঘিরে দেশ ও বিদেশের কয়েক লক্ষাধিক ভক্ত ও পূণ্যার্থীর সমাগম ঘটবে। এ উৎসবে প্রতিবছরের মতো আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে রাস মেলা।
আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল বলেন, পাঁচদিনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রীগুরু এর ভক্তবৃন্দ ছাড়াও মুসলিম ভাইয়েরা এই অনুষ্ঠানটি সফল করার জন্য সহযোগিতা করে থাকেন। এই পাঁচ দিন তিন বেলা লক্ষ লক্ষ মানুষকে আশ্রম কর্তৃপক্ষ খাবার পরিবেশন করে থাকেন।
উপজেলা নিবার্হী অফিসার ও উৎসবের আইনশৃঙ্খলা কমিটির প্রধান আহবায়ক রেহেনা আক্তার জানান, মাননীয় প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এই আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, পুরো অনুষ্ঠানের এলাকা সিসি ক্যামেরার আয়ত্তে রয়েছে এবং উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮