মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা- ১ (মাগুরা সদর–শ্রীপুর ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মনোয়ার হোসেন খান এর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জেলা ও শ্রীপুর উপজেলার নেতাকর্মীরা।
সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদের কাছে মনোনয়ন জমা তারা।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. সাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাবলু, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন ও মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে নির্দেশনা দেন এবং পরবর্তীতে এ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮