মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে এলাকার শিক্ষার সার্বিক মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ সেপ্টেম্বর (শনিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মনোয়ার হোসেন খান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আক্তার হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহিম এবং কৃষক দলের আহ্বায়ক রুবায়েত হোসেন খান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫৬ জন (এসএসসি সাধারণ ৫৩ জন, কারিগরি ১ জন ও দাখিল ২ জন), জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৪২ জন এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৪৪ জনসহ সর্বমোট ১৪২ জন কৃতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা শেষে উপজেলার শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত শিক্ষক, শিক্ষাবিদ ও অভিভাবকদের অংশগ্রহণে এক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মেধাভিত্তিক সমাজ গঠনে মানসম্মত শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮