মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
"শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা"—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১২টায় সাচিলাপুর বাজারসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ১০০টি ফলদ, বনজ ও ওষধি গুণসম্পন্ন গাছের চারা রোপণ করা হয়।
র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক (টিআই) সুজন মিত্র, নারী প্রশিক্ষক (টিআই) সামছুন্নাহার, শ্রীপুর সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম ও সহকারী ইউনিয়ন আনসার কমান্ডার আলিম মণ্ডল প্রমুখ।
এছাড়াও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আনসার কমান্ডার, দলনেতা, দলনেত্রী ও আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণেও ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮