পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে একাডেমি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় একাডেমি পরিচালক অঞ্জন কুমার চিছাম এর সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আহমেদ সাদাত৷ আলোচক হিসেবে ছিলেন দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন, রানীখং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সেলেষ্টিন রিছিল।
বক্তারা বলেন, প্রেম, বিদ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে শোষণ ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামে জাতিকে প্রেরণা জুগিয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ে তার সৃষ্টি জাতিকে উদ্বুদ্ধ করার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করেছে। নজরুলের সাহিত্য ও সংগীত বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ এবং তার রচনা জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮