রাকিবুল হাসান, (শেরপুর) প্রতিনিধি।।
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বন্য প্রাণী পাচারকালে জীবিত বন্য প্রাণী তক্ষকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এর আগে, বিকেলে উপজেলার কর্ণজোড়ার পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটককৃত মোঃ সুজন (৩৮)। তিনি উপজেলার মাটিফাটা গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর ছেলে এবং মোঃ আলী হোসেন (২৮)। তিনি উপজেলার মাধবপুর গ্রামের মোঃ তারা মিয়ার ছেলে।
আটককৃতদের তথ্যমতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮