প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৯:৪৬ এ.এম
শেখ হাসিনার নতুন সরকারকে স্বাগত জানিয়ে ইবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল।।

ইবি প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সরকার গঠন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার-২ ফেব্রুয়ারি-বেলা ১১ টায় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে অনুষদ ভবন সংলগ্ন দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইনগেইট হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে পুনরায় দলীয় টেন্টে এসে শেষ হয়। এ সময় মিছিলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে উপস্থিত নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এক সপ্তাহের মধ্যে ছাত্রীদের তিনটি হল ও সকল ফ্যাকাল্টিকে নিয়ে সম্মিলিতভাবে কর্মী সম্মেলন আয়োজনের ঘোষণা দেন এবং এজন্য স্ব স্ব শাখার প্রতিনিধিদের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২