এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অপরিকল্পিতভাবে কন্টেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নাগরিক অধিকার ফোরামের নেতারা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৩০ থেকে ৪০ জন অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
বক্তারা বলেন, প্রস্তাবিত কন্টেইনার পোর্ট নির্মাণ জনসাধারণের স্বার্থে নয়, বরং কিছু মানুষের স্বার্থে নেওয়া উদ্যোগ। এটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জে যানজট, শব্দদূষণ ও পরিবেশদূষণ বাড়বে। তাই শীতলক্ষ্যা নদীতে অপরিকল্পিতভাবে কন্টেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিল করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজানুর রশিদ, আইনজীবী অ্যাডভোকেট শিউলি সুলতানা রুমি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কবি ও সাহিত্যিক খান মাহমুদসহ অন্যরা।
পরে বিকেল ৫টা ৪০ মিনিটে শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮