প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৪, ১:৫৮ পি.এম
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার আটঘরিয়ায় ৫৩তম জাতীয় স্কুল মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার -১১ জানুয়ারি-আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী।
৫৩ তম জাতীয় স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রারাণী মন্ডল,
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, কবি বন্দি আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা মায়া,
কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিটিএর সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সুপার মোঃ আবু বকর প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২