দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করায় শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
রাশেদ খান বলেন, একদিকে জামায়াত-শিবির আবরার হত্যার প্রতিবাদ করছে, অন্যদিকে তাদের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী শিশির মনির আসামিপক্ষে দাঁড়িয়েছেন—এটি দ্বিচারিতা। তিনি দাবি করেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠন মাঠে থাকলেও আসামিপক্ষে শিশির মনিরের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন নিয়ে জামায়াত-শিবিরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
জুলাই আন্দোলনের সময় শিশির মনিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮