এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদ “আহবায়ক”, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত শিমরাইল চিটাগাং রোড ডি.এন.ডি. পাম্প হাউজের সামনে থেকে দশতলা এলাকা অতিক্রম করে ডাচ বাংলা মোড় পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের একাংশ—অধ্যাপক মামুন মাহমুদ সমর্থক গ্রুপ—উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আয়োজকরা জানান, পরিবর্তনের পক্ষে, রাষ্ট্র মেরামতের পক্ষে এবং যুগোপযোগী রাজনীতির পক্ষে আওয়াজ তুলতেই এ গণসংযোগের আয়োজন করা হয়। এতে আনুমানিক ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার লোক অংশগ্রহণ করেন।গণসংযোগ শেষে ডাচ বাংলা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করার আহ্বান জানান। পরে বিকাল ৪টা ৪৫ মিনিটে গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮