প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ২:২৫ পি.এম
শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে গবেষণা উন্নয়ন কে গুরুত্ব দিতে হবে – চবি উপাচার্য।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার উন্নত পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষা- গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের -চবি- বিভিন্ন বিভাগীয় সভাপতি- ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকদের সাথে মতবিনিময় সভাশ তিনি এই কথা বলেন।
সোমবার -২১ অক্টোবর- অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
তিনি বলেন -সভাপতি ও পরিচালকরাই হচ্ছে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটের প্রাণশক্তি। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার উন্নত পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষা- গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ের কাতারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান সুদৃঢ় করতে সকল মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে মাননীয় উপাচার্য বিভাগীয় সভাপতি- ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দকে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের আইনকানুন সমুন্নত রেখে সর্বোচ্চ সততা- স্বচ্ছতা- জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
উপাচার্য আরো বলেন-আমাদেরকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিশ্ব র্যাংকিংয়ে তালিকাভূক্তির মযার্দা পেতে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে তাদের প্রকাশিত গবেষণা ও প্রকশনার ডাটা আপডেট করতে হবে। একইসাথে শিক্ষার্থীদের পাঠদানে একাডেমিক কার্যক্রমের সিলেবাস যুগোপযোগী এবং সভাপতি ও পরিচালকদের অফিসে একাডেমিক অভিযোগ বক্স খোলার পরামর্শ দেন। তিনি আরও বলেন- আমরা সম্মিলিতভাবে এক পরিবার। বিশ্ববিদ্যালয় থেকে OFF DAY কালচারকে আমরা জাদুঘরে পাঠাতে চাই।
উপাচার্য বলেন- বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
সভায় বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য -একাডেমিক- প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান- উপ-উপাচার্য -প্রশাসন- প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন- চবি রেজিস্ট্রার -ভারপ্রাপ্ত- প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি পরীক্ষা নিয়ন্ত্রক -ভারপ্রাপ্ত- প্রফেসর ড. মোঃ এনায়েত উল্ল্য পাটওয়ারী ও চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় সভাপতি- ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ ও চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং তাঁদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২