পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় ওয়াই এমসিএ হলরুমে এ সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ । সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক লেখক ও গবেষক তোবারক হোসেন খোকন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ সভাপতি এম রফিকুল ইসলাম, কালচারাল একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্ধ্যা রানী হাজং।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুর্গাপুরের
সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়৷
দুর্গাপুরের ইতিহাস ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে জানাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানায় আয়োজকরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮