তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে কলেজ অধ্যক্ষকে পুলিশের সামনে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করা ও দেশের অন্যান্য স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়
।বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার
।এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো.আরিফুর রহমান,তোফায়েল শিকদার,
বাবুল ভূঁইয়া,শিক্ষক প্রতিনিধি মো.মামুনুর রশিদ,
মো.শাহ জামান শুভ,সহকারী শিক্ষক নাজমুল হাসান,ইয়াকুব আলী সুমন,এনামুল হকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮