আরিফুল ইসলাম
কুমারখালী কুষ্টিয়া।।
ঢাকা বেইলি রোডে আগুনে দগ্ধ সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের মরদেহ বিভিন্ন জল্পনা কল্পনা শেষে খোকসায় তার নিজ গ্রাম চাদট পশ্চিম পাড়া এসে পৌঁছায়। সোমবার রাত ৯ টা ৪০ মিনিটে দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে ।
অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন এর লাশ ১১ তারিখ রাত ৮:২০ মিনিটে গ্রামের বাড়ি বনগ্রাম পশ্চিম পাড়া এসে পৌছালে এলাকায় এক হৃদয় বিধারক দৃশ্য অবতারণা হয় এ বিষয়ে পরিবারের দাবি মুসলমান ঘরের মেয়ে হয়েও বিভিন্ন বাধা সৃষ্টির কারণে ১১ দিন পরে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা তার লাশ পেয়েছি। তবে হিন্দু মুসলিমের বাধা সৃষ্টিকারী এই ষড়যন্ত্রকারী কালী মন্দিরের সভাপতি উৎপল শাহ’র বাধার কারনে লাশ ফিরে পেতে বিলম্ব হয়েছে।এলাকাবাসীর দাবি আমরা তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই । রাত ৯ঃ২০ এ তার লাশ নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক হৃদয় বিধায়কের দৃশ্য অবতারণা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির, ইউপি সদস্য আব্দুল মজিদ সহ এলাকাবাসী ।

























