বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিপ্লব হোসেন মহিষাকুড়া গ্রামের মহসিনের ছেলে।বর্তমানে আহত বিপ্লব হোসেন যশোর সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।
বিপ্লবের মা পারুল বেগম জানান, গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাতনামা কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। এ সময় বিপ্লব দরজা খুলে বাইরে আসলেই তার উপর দুষ্কৃতিকারীরা বোমা বিস্ফোরণ করে। এতে সে গুরুতর আহত হয়। তিনি আরও জানান বিপ্লব মাঠে কৃষি কাজ করেন।
স্থানীয় একটি সূত্র বলছে, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য: গত (১৬ নভেম্বর) রবিবার গোগা ইউনিয়নের (বাগানপাড়া) এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। তার মাত্র দুইদিন পর একুই ইউনিয়নের মহিষাকুড়া গ্রামে রাতে আঁধারে বোমা বিস্ফোরণে বিপ্লব নামে এক যুবক গুরুতর আহত হন। একাধিক ককটেল বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় জনসাধারণের মণে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮