ফারহান ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে পাঁচবিবি থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস এবং প্রেস ক্লাবের সভাপতি মো. আজাদ আলি প্রমুখ।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮