মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সোহাগ মাহমুদ (এমএসএস, এলএল.বি)।
এক বার্তায় তিনি জানান, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রদায়গত সম্প্রীতি ও মিলনের এক মহামিলনমেলা। তিনি ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, এস এম সোহাগ মাহমুদ মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ঢাকা কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় আসন্ন ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সকল স্তরের জনগণের সহযোগিতা, সার্বিক সমর্থন ও দোয়া/আশীর্বাদ কামনা করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮