এস এম রনি,
শারদীয় দুর্গোৎসবের আনন্দমুখর পরিবেশে তারাবো পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে অংশ নেন।নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভায় ২৯ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। তিনি পূজা কমিটি ও সভাপতিদের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা করেন, মণ্ডপের বর্তমান অবস্থা, নিরাপত্তা ও সন্ত্রাস-চাঁদাবাজির সম্ভাব্য সমস্যা সম্পর্কে জানতে চান।দীপু ভূঁইয়া পূজা মণ্ডপে সুষ্ঠু ও আনন্দময় দুর্গোৎসবের জন্য পূজা কমিটিকে সমর্থন জানান এবং যেকোনো সমস্যার ক্ষেত্রে তার কাছে জানাতে উৎসাহিত করেন। তিনি আশ্বাস দেন, স্থানীয় রাস্তাঘাটের বেহাল দশা ও অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।এসময় পূজা কমিটির নেতারা নলকূপ, গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন যান্ত্রিক ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তারা দীপু ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সমস্যা সমাধানে সহযোগিতা করলে ভবিষ্যতে ভোট দিয়ে তাকে এমপি পদে নির্বাচিত করবেন।
তারাবো পৌরসভার ১নং থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। ফুলের মালা ও মিষ্টান্ন দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়।পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন,
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,তারাব পৌরসভার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু।তারাব পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক হাজী মফিজুল ইসলাম।তারাব পৌর বিএনপি সভাপতি তাশিক হক ওসমান সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮